সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শেরপুরে ধান ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন

২৪ ঘণ্টার দুই আসামি গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম
শেরপুরে ধান ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি গ্রেপ্তার ¦ ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ী হামিদুল মন্ডল হত্যার রহস্য পুলিশ উদঘাটন করেছে। হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— ভবানীপুর ইউনিয়নের ফেরদৌসের ছেলে রাকিবুল হাসান সিয়াম (১৬) এবং একই এলাকার গোলাম মোস্তফার ছেলে আতিক হাসান (২১)।

শেরপুর থানার এসআই মো. সাঈফ, মো. রকিবুল ইসলাম এবং বিকাশসহ পুলিশের একটি চৌকশ টিম ১২ জানুয়ারি বিকেলে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মূল কারণ ছিল চাচার জমির প্রতি লোভ এবং ক্ষোভ। পাশাপাশি খামারের মুরগি কিটনাশক প্রয়োগের মাধ্যমে মারার ঘটনা নিয়েও টানাপোড়েন চলছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, দীর্ঘদিনের ক্ষোভ এবং জমির প্রতি লোভের কারণে তারা হত্যার পরিকল্পনা করেছিল।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম আলী জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ তদন্ত শুরু করে। নিহতের জানাযা শেষে ঘাতক ভাতিজার শরীরের আচরণে সন্দেহের দানা বাধে। এরপর তথ্যপ্রযুক্তির সাহায্যে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়। বর্তমানে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তারা জেল হাজতে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X