সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অসংখ্য মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন প্রলয় চাকি

অরুন শীল পাবনা থেকে
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম
প্রলয় চাকি

অসংখ্য মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রলয় চাকি। সোমবার বিকাল সোয়া তিনটায় তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহরের পাথরতলাস্থ চাকি বাড়িতে পৌছালে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

অসংখ্য নারী পুরুষের উপচেপড়া ভীড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় পাথরতলা সড়কে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। মরদেহ পৌছানোর খবর জেনে পাবনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী এ আর গ্রুপের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির মহাসচিব আব্দুল মতীন খান, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, জেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজয় ভুষন রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি রেজাউল কবির শরিফ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, আনিসুল হক বাবু. আবু ওবায়দা শেখ তুহিন, তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম লালু, বনমালীর সাধারন সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ, হিন্দু মহাজোটের জেলা আহবায়ক আশীষ বসাক, সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাড. মলয় কুমার দাস রায়, জয়কালী মন্দিরের আহবায়ক জ্যোতিময় মজুমদার গৌরাঙ্গ, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদ দীপঙ্কর সরকার জিতু, গণশিল্পী সংস্থার সাবেক সাধারন সম্পাদক এ্যাড. মোশফেকা জাহান কনিকা, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনমসহ নানা শ্রেনী পেশার অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে।

সেখানে তার মরদেহে সম্মিলিত সাংস্কুতিক জোট, বনমালী শিল্পকলা কেন্দ্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ. পুজা উযযাপন পরিষদ, জয়কালী মন্দির, রামকৃষ্ণ সেবাশ্রম, সপ্তসুর, এ্যাটিউন ব্যান্ড, রবি দাস সম্প্রদায়, হরিজন ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কীর্ত্তন পরিবেশন ও প্রার্থনা অনুষ্ঠিত হয় সেখানে।

এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় রামকৃষ্ণ সেবাশ্রমে। সেখানে হিন্দু নারী পুরুষেরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপরে কিছু সময় রাখা হয় শহরের প্রধান মন্দির জয়কালী বাড়িতে। সেখান থেকে প্রলয় চাকির মরদেহ শালগাড়িয়া মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। বিকাল সাড়ে পাঁচটায় তার শেষকৃত্য কাজ শুরু হয়ে চলে রাত নয়টা অবধি। আবেগ আপ্লুত পরিবেশে কান্নায় ভেঙে তার মুখে মুখাগ্নি করেন তার একমাত্র ছেলে সঙ্গীত পরিচালক সানী চাকি ও তার একমাত্র ভাই দীর্ঘদিনের গানের সাথী মলয় চাকি।

এদিকে প্রলয় চাকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্কয়ার গ্রপের ব্যবস্থাপনা পরিচালক ও বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, বিএনপি নেতা ও পাবনা -৫ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, হিন্দু মহাজোটের আহবায়ক আশীষ কুমার বসাক, সিনিয়র যুগ্ন আহবায়ক মলয় কুমার দাস রায়, সদস্য সচিব সুমন বসাক, যুগ্ন সদস্য সচিব তাপস দাস, সদর উপজেলা শাখার আহবায়ক উজ্জল দাস, সদস্য সচিব কমল দাস, জয়কালী মন্দিরের আহবায়ক জ্যোতিময় মজুমদার গৌরাঙ্গ, সদস্য সচিব অচিন্ত কুমার ঘোষ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক ভাস্কর চৌধুরী, গণশিল্পী সংস্থার সাবেক সাধারন সম্পাদক বিপ্লব ভৌমিক, দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম, চ্যানেল টুয়েন্টি ফোরের সাংবাদিক শাহীন রহমান, পাবনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, যমুনা টিভির প্রতিনিধি কলিট তালুকদার, এটিএন নিউজের প্রতিনিধি রিজভী জয়, একাত্তর টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সাংস্কৃতিক কর্মী আল মামুন হোসেন রিমন প্রমূখ। তারা প্রয়াত প্রলয় চাকির বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এদিকে প্রয়াত প্রলয় চাকির একমাত্র ছেলে সঙ্গীত পরিচালক সানী চাকি সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার পিতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য, পাথরতলার বাসিন্দা প্রয়াত লক্ষি দাস চাকির বড় ছেলে প্রলয় চাকি রোববার রাত নয়টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তিনি পাবনা জেল কারাগারে ষ্ট্রোকে আক্রান্ত হন। শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X