সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ওসমান হাদি হত্যাকা‌ন্ড দেশের মেধাবীদের জন্য হুমকি : মাসুমা হাদি

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মাসুমা হাদি  ¦ ছবি: প্রতিনিধি

শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, আওয়ামী লীগ শাসনামলে দেশের মেধাবী প্রজন্ম বিদেশে চলে গিয়েছিল। তিনি জানান, এক সময় করা একটি জরিপে দেখা গিয়েছিল—দেশের মেধাবীরা বিদেশে জেতেই বেশি আগ্রহী ছিলেন। তবে তিনি নিজে ওসমান হাদিকে দেশের জন্য রাখেছিলেন, যাতে দেশের জন্য কাজ করতে পারেন।

মাসুমা হাদি বলেন, ঘাতকরা শুধু ওসমান হাদিকেই হত্যা করেনি, তারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপরও আঘাত হেনেছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা চায় না দেশে মেধাবীরা রাজনীতিতে আসুক এবং বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা হোক।

সোমবার (১২ জানুয়ারি) রাতে নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুমা হাদি এই মন্তব্য করেন। নলছিটি শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, শহীদ ওসমান হাদির ভগ্নিপতি মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিফ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X