সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন

কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট একযোগে কাজ করেছে। সর্বশেষ খবর অনুযায়ী, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের টাউনশিপসংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে মহেশখালী ফায়ার সার্ভিস।

মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কয়লা সংরক্ষণ থেকে উৎপন্ন বর্জ্য রাখার ভাগাড়েই আগুনের সূত্রপাত হয়েছে। রাত সোয়া ১১টার দিকে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আগুনের তীব্রতা দেখে বিদ্যুৎ প্রকল্পসংলগ্ন এলাকার বহু মানুষ ঘটনাস্থলের আশপাশে জড়ো হন। তবে নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে প্রবেশে কড়াকড়ি নিষেধাজ্ঞা থাকায় আগুনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেননি।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন।

উল্লেখ্য, বঙ্গোপসাগরের তীরঘেঁষে কক্সবাজারের মাতারবাড়িতে নির্মিত এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষম একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, যা দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X