সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে আহ্বান হাসনাত আবদুল্লাহর

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণ চাইলে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এবং এর মাধ্যমেই দেশে গণতন্ত্র শক্তিশালী হবে ও মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আয়োজিত আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? দেশের ছেলে-মেয়েরা ভালো শিক্ষা নিয়ে ভালো চাকরি পাক—এটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।

তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, দুর্নীতি একটি ফুটো ট্যাংকের মতো। যতই উন্নয়ন করা হোক, দুর্নীতি থাকলে কোনো লাভ হয় না। এবারের নির্বাচন হবে দুর্নীতি বন্ধের নির্বাচন, চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার নির্বাচন এবং ঋণখেলাপিদের সংসদের বাইরে রাখার নির্বাচন।

বিশেষ করে তরুণ সমাজ ও নারীদের মাঠে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন আপনাদের হাতেই পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। সবাই মাঠে নামুন।

তিনি আরও বলেন, আমাদের কোনো গুন্ডা-পান্ডা নেই। কাউকে ভয়ভীতি দেখাইনি। আমরা ভালোবাসা দিয়ে মানুষের কাছে যাচ্ছি। ভোট ভিক্ষা করা চুরি বা দুর্নীতির চেয়ে অনেক সম্মানের। তিনি জানান, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অর্থ, খাবার ও সহায়তা দিয়ে তার প্রতি আস্থা প্রকাশ করছে।

সভা শেষে তিনি এনসিপির প্রতীক শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X