সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘোড়াঘাটে ছকমলের সংসার চলে কাঁঠালপাতা বিক্রি করে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
ঘোড়াঘাটে ছকমলের সংসার চলছে কাঁঠালপাতা বিক্রি করে ¦ ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কাঁঠাল পাতা বিক্রি করেই স্বচ্ছল জীবনযাপন করছেন পৌর শহরের সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা ছকমল হোসেন (৫৫)। ফসলি জমিতে চাষাবাদ বেড়ে যাওয়ায় গবাদিপশুর চারণভূমি কমে গেছে। এর ফলে মাঠে ঘাসের তীব্র সংকট দেখা দিয়েছে, যা ছাগল পালনকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের মধ্যেই বিকল্প পশুখাদ্য হিসেবে কাঁঠাল পাতার চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

এই সুযোগকে কাজে লাগিয়ে প্রায় আট বছর ধরে ছকমল হোসেন কাঁঠাল পাতা সংগ্রহ ও বিক্রির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি দুইজন সহযোগী নিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কাঁঠাল গাছের পাতা সংগ্রহ করেন। পরে ভ্যানযোগে সেগুলো পৌর শহরের বাজারে বিক্রি করা হয়।

প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি ভ্যান কাঁঠাল পাতা বিক্রি করে তাঁদের আয় হয় প্রায় এক হাজার থেকে ১২০০ টাকা। সে হিসাবে মাসে আয় দাঁড়ায় প্রায় ৩০ হাজার টাকা। এই আয় দিয়েই ছকমল হোসেনের পরিবারে এসেছে স্বচ্ছলতা।

স্থানীয় ক্রেতারা জানান, ফাঁকা মাঠ না থাকায় সারা বছরই ঘাসের অভাব থাকে। তাই ছাগলের বিকল্প খাদ্য হিসেবে ভুষির সঙ্গে কাঁঠাল পাতা ব্যবহার করছেন তাঁরা। বর্তমানে প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন নিয়মিত ক্রেতা কাঁঠাল পাতা কিনছেন।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম বলেন, কাঁঠাল পাতা ছাগলের জন্য অত্যন্ত পুষ্টিকর ও উপকারী খাদ্য। তবে সুষম খাদ্যের জন্য কাঁঠাল পাতার পাশাপাশি ঘাস ও দানাদার খাবারও প্রয়োজন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X