সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় প্রশ্ন জালিয়াতি ও প্রতারক চক্রের ১৮ সদস্য গ্রেফতার

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
নওগাঁয় প্রশ্ন জালিয়াতি ও প্রতারক চক্রের ১৮ সদস্য গ্রেফতার  ¦ ছবি: প্রতিনিধি

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন জালিয়াতি ও প্রতারক চক্রের ১৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)। শুক্রবার দিনভর জেলার ৩৬টি পরীক্ষা কেন্দ্রে এবং বিভিন্ন আবাসিক হোটেলে ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম  ¦ ছবি: প্রতিনিধি

শুক্রবার রাত সাড়ে ৭টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল পোরশা রেস্ট হাউজে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আহসান হাবিব ও তার সহযোগী মামুনুর রশিদকে গ্রেফতার করে। এসময় তাদের ব্যবহৃত হোয়াটসঅ্যাপে পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পাওয়া যায়।

প্রশ্ন জালিয়াতি ও প্রতারক চক্রের ব্যবহৃত হোয়াটসঅ্যাপে পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র  ¦ ছবি: প্রতিনিধি

পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশ শহরের হোটেল নীলসাগরসহ বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালায়। অভিযানে আবু সাইদ, সারোয়ার, রেহান জান্নাতসহ ১৬ জন পরীক্ষার্থী ও অভিভাবককে গ্রেফতার করা হয়।

চক্রের মূলহোতা আহসান হাবিব ও তার সহযোগী মামুনুর রশিদকে গ্রেফতার করা হয় ¦ ছবি: প্রতিনিধি

জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতিটি পরীক্ষার্থীর সাথে ১৮ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ পাইয়ে দেওয়ার মৌখিক চুক্তি হয়েছিল এবং ইতোমধ্যে অনেক পরীক্ষার্থীর কাছ থেকে অগ্রিম টাকাও হাতিয়ে নিয়েছে এই চক্রটি। অভিযানকালে জালিয়াতিতে ব্যবহৃত ১১টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, নওগাঁ সদর মডেল থানা ও মহাদেবপুর থানায় আটককৃতদের বিরুদ্ধে পৃথক নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই জালিয়াতি চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X