সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পঞ্চগড়ে তীব্র শীতে জনজীবন অচল

পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম
পঞ্চগড়ে তীব্র শীতে জনজীবন অচল

পঞ্চগড়ে তীব্র শীতের তাণ্ডব অব্যাহত, ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে জেলা এলাকা আজ প্রায় সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। টানা কয়েক দিনের শীতের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, আর ঘণ্টায় ১০-১২ কিলোমিটার বেগে বইছিল হিমেল বাতাস। এর আগের দিন শুক্রবার ভোরে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৬.৮ ডিগ্রি সেলসিয়াসে।

গত কয়েকদিন ধরে দুপুরে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। শনিবার ভোর থেকে গ্রাম ও শহরের সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢাকা পড়ে। দৃশ্যমানতার অভাবে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, অনেক চালককে ধীর গতিতে গাড়ি চালাতে দেখা গেছে।

শীত ও কুয়াশার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরদের উপর। কনকনে ঠান্ডায় অনেকেই ভোরে কাজে যেতে পারছেন না, ফলে দৈনিক আয়ের পথ বন্ধ হয়ে পড়েছে বহু পরিবারের। শীত নিবারণের জন্য ভোর থেকেই গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে খড়কুটো, শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, আগামী কয়েকদিনও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

তীব্র শীতে পঞ্চগড়ের জনজীবনে চরম দুর্ভোগ নেমে এলেও প্রয়োজন অনুযায়ী শীতবস্ত্র সহায়তা এখনো পৌঁছায়নি। এর ফলে খেটে খাওয়া মানুষের মধ্যে দুশ্চিন্তা আরও বাড়ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X