সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আ.লীগের নিরপরাধ নেতাকর্মীরা গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি হারুনুর রশিদের

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
আ.লীগের নিরপরাধ নেতাকর্মীরা গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি হারুনুর রশিদের

আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বা গ্রেপ্তার করা হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশিদ।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘ আয়োজিত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ এখন আর নির্বাচন করছে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না। তারা কাকে ভোট দেবে, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কেউ চাইলে জামায়াতে ইসলামিকে ভোট দিতে পারে, কেউ চাইলে বিএনপিকে ভোট দিতে পারে।

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে এমন ঘটনাও ঘটেছে যেখানে কেউ তাকে ভোট দিতে চাইলেই জামায়াতের কিছু লোক বলছে—‘এই লোক আওয়ামী লীগ করে, তাকে ধরেন’। এ ধরনের ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলা বা অপরাধের প্রমাণ নেই, তাদের যেন কোনোভাবেই হয়রানি করা না হয়।

হারুনুর রশিদ আরও বলেন, যদি নিরপরাধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার বা হয়রানি করা হয়, তাহলে আমি জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করব। এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি।

তিনি বলেন, এই শহর ও এই দেশে আওয়ামী লীগের অনেক মানুষ বসবাস করে। সবাই কি অপরাধ করেছে? আওয়ামী লীগের শাসনামলে আমরা ঘরে বসে থেকেও মিথ্যা মামলার শিকার হয়েছি। এখন যদি নিরপরাধ মানুষদের একইভাবে ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে পার্থক্যটা কোথায়?

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X