মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় : মির্জা ফখরুল

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, বিএনপি নেতাদের উপর যে হারে হামলা ও হত্যার ঘটনা ঘটছে, সরকারের পক্ষ থেকে এখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। আমাদের দলের অনেক নেতা এই সহিংসতার শিকার হয়েছেন। আমরা এ বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি, আশা করছি সরকার দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রসংসদ নির্বাচনের প্রভাব নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি বিগত ১৭ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। তবে আমি জোর দিয়ে বলছি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

তিনি আরও জানান, বিএনপি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চেয়েছিল এবং তা সম্পন্ন হয়েছে। এছাড়া, দলের সংস্কার নিয়ে ৩১ দফার মধ্যে বিএনপি আগেই অবস্থান স্পষ্ট করেছিল।

নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, আমি নিজে কোনো বুলেটপ্রুফ জ্যাকেট পরছি না। অনেক নেতা নিরাপত্তার কারণে বুলেটপ্রুফ জ্যাকেট পরছেন।

ফখরুল আরও বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সফরের মাধ্যমে স্থানীয় নেতা-কর্মীরা আরও উজ্জীবিত হবেন। সফরটি ব্যক্তিগত প্রকৃতির; তিনি শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদের কবর জিয়ারত করবেন এবং প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গণ দোয়া মাহফিলে অংশ নেবেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবর রহমান তুহিনসহ অন্যান্য নেতাকর্মী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X