সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিত নয় : ইসি

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম
নির্বাচন কমিশন (ইসি

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিতের যে খবর সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। নির্বাচন কমিশন (ইসি) শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে পাঠানো সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন—এ ধরনের সংবাদ সঠিক নয়। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

এর আগে, সকালেই বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যায় যে সীমানাসংক্রান্ত জটিলতার কারণে আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। সংবাদে বলা হয়, ৫ জানুয়ারি আপিল বিভাগ পূর্বের সীমানা পুনর্বহালের অংশ হিসেবে ২৪ ডিসেম্বরের সংশোধিত ইসি বিজ্ঞপ্তির কিছু অংশ স্থগিত করেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এই অনুযায়ী, পাবনা-১ আসনে পুরো সাঁথিয়া উপজেলা এবং পাবনা-২ আসনে সুজানগর ও বেড়া উপজেলা অন্তর্ভুক্ত করা হয়।

এরপর, বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ১৭ সেপ্টেম্বর রুল দেন এবং চূড়ান্ত শুনানির পর ১৮ ডিসেম্বর রায় ঘোষণা করে। এতে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার ইসির গেজেট অংশটি আইনগত কর্তৃত্বের বাইরে ঘোষণা করা হয়। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের অবস্থায় পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

নির্বাচন কমিশন এরপর ২৪ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে পাবনা-১ আসনে পুরো সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভা ও চারটি ইউনিয়ন এবং পাবনা-২ আসনে বেড়া উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X