সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

আপিল বিভাগের রায়ে ইসির সিদ্ধান্ত
কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপিল বিভাগের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত রায়ের পরিপ্রেক্ষিতে, যা কমিশন গত ৫ জানুয়ারি হাতে পেয়েছে। সুপ্রিমকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই দুই আসনে নির্বাচন কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, ওই দুই আসনের নির্বাচন পুরোপুরি স্থগিত করা হয়েছে—এভাবে বলা যাবে না। আমরা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। সুপ্রিমকোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই দুই আসনের নির্বাচন স্থগিত থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, গত বছরের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এই গেজেটে সাঁথিয়া উপজেলার পুরো এলাকা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলার সঙ্গে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।

এরপর, বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ১৭ সেপ্টেম্বর রুল জারি করে এবং চূড়ান্ত শুনানির পর ১৮ ডিসেম্বর রুল অ্যাবসলিউট ঘোষণা করে।

নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলেও পরে তা প্রত্যাহার করে। এরপর হাইকোর্টের রায় অনুযায়ী ২৪ ডিসেম্বর পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পরিবর্তন করে নতুন গেজেট প্রকাশ করা হয়।

সংশোধিত গেজেটের বিরুদ্ধে আপিল বিভাগে মামলা গড়ালে, ৫ জানুয়ারি আপিল বিভাগের রায়ে ইসির ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হয়। রায়ে বলা হয়েছে, "লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।" এর ফলে ইসি যে সংশোধিত সীমানা নির্ধারণ করেছিল, তা কার্যকর থাকেনি।

নির্বাচন স্থগিতের পরিপ্রেক্ষিতে, পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা বলেছেন যে, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক নির্দেশনা এখনও পাননি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X