সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাতিয়ায় চর দখলের চেষ্টা : আটক ২, ট্রলার জব্দ

হাতিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম
হাতিয়ায় চর দখলের চেষ্টা : আটক ২, ট্রলার জব্দ ¦ ছবি: প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় চরের খাস জায়গা দখল করছিলো একটি চক্র। সংবাদ পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। দখলকারী সবাই দৌড়ে পালিয়ে গেলেও ২ জনকে আটক করে প্রশাসন। এ সময় তাদের ব্যবহার করা একটি ট্রলার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সন্ধায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার পর্যটন এলাকা সংলগ্ন চরে এ ঘটনা ঘটে।

আটক কৃতরা হলেন, চরকিং ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম ও চরইশ্বর ইউনিয়নের মোবাশ্বের আহমেদের ছেলে মোহাম্মদ হাশেম।

জানা যায়, একটি ভূমিহীন সংগঠনের নামে কিছু লোক জায়গা বুঝিয়ে দিবে বলে দইশতাধিক লোককে সেখানে নিয়ে যান। সকাল থেকে তারা টাকার বিনিময়ে জায়গা পরিমাপ করে দেওয়ার কাজ শুরু করে। বন বিভাগ বাঁধা দিলেও তারা তা অমান্য করে কার্যক্রম চলমান রাখে। বন বিভাগ পরে উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি দেখে দখলকারী সবাই দিক বেদিক ছুটতে থাকে। এক পর্যায়ে ২জনকে আটক করা হয়। এসময় তাদের কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।

দীর্ঘদিন ধরে হাতিয়া নদীভাঙ্গা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিঃ নামে সংগঠনটি মানুষের কাছ থেকে নির্দিষ্ট অর্থের মাধ্যমে তাদের সংগঠনের সদস্য করে আসছিলো। এই জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য তারা টাকার বিনিময়ে সদস্যদের মাঝে স্লিপ বিতরন করে। আজকে তালিকাভূক্ত সদস্যদেরকে জমি বুঝিয়ে দেওয়ার কাজ শুরু করে সংগঠনটি।

এই ব্যাপারে সংগঠনের সভাপতি মোঃ আবুল কাশেম এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেন নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আলাউদ্দিন বলেন, এটি সরকারি খাস জায়গা যা এখনো বন্দোবস্ত দেওয়া হয়নি। কিন্তু কিছু লোক এটি জবরদখলের চেষ্টা করতেছিল। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X