সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বদরগঞ্জে যমুনেশ্বরী নদীর বালু লুট: রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অবাধ উত্তোলন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম
বদরগঞ্জে যমুনেশ্বরী নদীর বালু লুট: রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অবাধ উত্তোলন

তীব্র গণ আন্দোলনের মুখে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হলেও রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীর বালু লুট বন্ধ হয়নি। অভিযোগ উঠেছে সরকার বদলের সাথে সাথে বালু লুটের নেতৃত্বেও পরিবর্তন এসেছে। এলাকার লোকজন জানিয়েছেন- বালু লুট বন্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালালেও এতে সফলতা আসছেনা বরং দ্বিগুণ উৎসাহে যমুনেশ্বরী নদীর বালু লুট হচ্ছে। অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনহ রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা বালু লুটে নেতৃত্ব দিয়ে আসছেন।

সরেজমিন এলাকা ঘুরে জানা গেছে, যমুনেশ্বরী নদীর নাটারাম এলাকা থেকে শুরু করে নাগেরহাট ব্রিজ পর্যন্ত মোট ১৭টি পয়েন্ট থেকে বালু লুট করা হচ্ছে। এতে একদিকে ঝঁকির মুখে পড়েছে আবাদী জমি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি। অপরদিকে চরম ঝুঁকিতে রয়েছে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের একমাত্র যোগাযোগ রক্ষাকারী নাগেরহাট ব্রিজ। এছাড়া প্রতিদিন সরকার হারাচ্ছে কয়েক লাখ টাকার রাজস্ব।

যমুনেশ্বরী বালু লুটের ইতিহাস ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে শুরু হলেও অন্তবর্তী সরকারের আমলেও তা’ থেমে নেই। তবে নেতৃত্বে বদল ঘটেছে। আগে বালু লুটে নেতৃত্ব দিতেন পলাতক আওয়ামী নেতারা। তাদের পলায়নের সুযোগে নেতৃত্ব পায় এনসিপি’র এক কেন্দ্রীয় নেতার কথিত মামা। তবে এলাকার লোকজনের আন্দোলনের মুখে তিনিও নেতৃত্ব থেকে দূরে চলে যান। বর্তমানে বালু লুটে নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন বিএনপি’র প্রভাবশালী তিন নেতা। আর পুরো বিষয়টি দেখভাল করছেন ডলার শাহ নামে এক প্রভাবশালী ব্যক্তি।

সরাসরি তার রাজনৈতিক পরিচয় পাওয়া না গেলেও শুধুমাত্র টাকার জোরে তাকে এ দায়িত্ব দিয়েছেন ইউনিয়ন বিএনপি’র এক প্রভাবশালী নেতা। আর তাকে সর্বদাই সহযোগিতা করে থাকেন অহিদুল নামে আরেক ইউনিয়ন বিএনপিনেতা। ফলে দিনরাত চলে বালু লুটের মহোৎসব। এলাকার লোকজন তাদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে চাননা। তবে সাহস করে এগিয়ে এসেছেন এলাকার শতাধিক তরুণ। তারা বালু লুট বন্ধে এলাকায় মানববন্ধনসহ উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন। এরই প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহাদাত হোসেন একাধিকবার অভিযান চালিয়ে বালু পরিবহনে জরিমানাসহ ড্রেজার মেশিন ধ্বংস করেছেন।

কিন্তু এতেও কোন কাজ হয়নি বরং দ্বিগুণ উৎসাহে বালু লুটেরারা যমুনেশ্বরী নদীর বালু লুট করেই যাচ্ছেন। আন্দোলনকারীদের অভিযোগ- স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও পুলিশের সহযোগিতা ছাড়া যমুনেশ্বরী নদীর বালু লুট করা সম্ভব নয়। কুতুবপুর ইউনিয়নস্থ অরুন্নেছা বাজারের লোকজন জানান, এলাকার জাহাঙ্গীর আলম এবং মোরশেদ আলম এ দু’জন পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে বালু লুট করে যাচ্ছেন। তিনি ডজন খানেক চিহ্নিত সন্ত্রাসী দিয়ে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বিরতিহীনভাবে বালু উত্তোলন করছেন। এ বিষয়ে কথা হলে জাহাঙ্গীর আলম দম্ভভরে বলেন, প্রতিদিন পুলিশকে ম্যানেজ করেই বালুর পয়েন্ট চালাতে হয়। এছাড়া আমি তো একাই নদী থেকে বালু উত্তোলন করছিনা।

তিনি বলেন, নাগেরহাট এলাকার হাফিজুর মন্ডল, বেশ ক’জন বিএনপিনেতা বালু লুটের সাথে জড়িত। এমনকি বাগানপাড়ার জামায়াতকর্মী আক্কাছ আলী ও সোনারপাড়ার ডজনখানেক চিহ্নিত বালু লুটেরা আজ কোটিপতি হয়েছেন। তাহলে একাজে আমি জড়িত থাকলে সমস্যা কোথায়। এনিয়ে যা খুশি লিখতে পারেন অসুবিধা নেই।

অপরদিকে নাগেরহাট ব্রিজ ঘেঁষে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালী ডলার, সোহাগ, বিপ্লবসহ কয়েকজন। তারা জানান, বালু উত্তোলনের বিরুদ্ধে অনেক তো আন্দোলন হল। কিন্তু কি লাভ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহাদাত হোসেন বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান রয়েছে। যেখানেই বালু উত্তোলন হবে সেখানেই অভিযান চলবে। রাজনৈতিকনেতা কিংবা জনপ্রতিনিধি কাউকেই ছাড় দেয়া হবেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা বলেন, আমরা নাগের হাট এলাকায় অভিযান পরিচালনা করেছি।অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X