সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যার প্রধান আসামি সাকিন গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যার প্রধান আসামি সাকিন গ্রেপ্তার

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে হত্যার প্রধান আসামি সাকিন (২০) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে এবং সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

র‌্যাব-১২ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সাকিন সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার মতি শেখের ছেলে।

নিহত আব্দুর রহমান রিয়াদ ২০২৫ সালের ২৮ ডিসেম্বর প্রাইভেট ক্লাসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। সেই দিন বিকেল সাড়ে ৪টার দিকে শহরের নাজমুল চত্বরের বাহিরগোলা রোড এলাকায় রাস্তার ওপর সিএনজির ভিতরে বসে থাকা অবস্থায় কলেজছাত্রকে সাকিন ও ১০/১২ জন পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করতে চেষ্টা করে। তারা বারমিচ চাইনিজ টিপ চাকু, চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি ও ছুরি দিয়ে রিয়াদের উপর আক্রমণ চালায়।

স্থানীয়রা আহত রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল হাসপাতালে ভর্তি করান, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাবা রেজাউল করিম রাত ১০টার দিকে সদর থানায় সাকিনসহ ১১ জনের নাম উল্লেখ এবং ১০/১৫ জন অজ্ঞাতনামা আসামিকে নিয়ে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১২ সদস্যরা তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে অভিযান চালিয়ে ৭ জানুয়ারি ঢাকার সাভার এলাকা থেকে সাকিনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার সাকিনকে পরবর্তীতে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X