সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদির স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছি : হাসনাত

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম
শহীদ হাদির দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ ¦ ছবি : কালের কণ্ঠ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২-দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চাঁদাবাজদের ঘুম শেষ হয়ে গেছে। ভোটারদের ভয় দেখানোর চেষ্টা এখন কোনো কাজে আসছে না। তিনি জানান, কিছু মহল ফোনে হুমকি-ধমকি দিয়ে ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, শহীদ ওসমান হাদি এই চাঁদাবাজ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিলেন। আজ আমরা তাঁর স্বপ্ন বাস্তবায়নের জন্য মাঠে নেমেছি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাশ গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, গুণ্ডা-হোন্ডার ভয়ভীতি দেখানো এখন আর নেই। জনগণ সচেতন। তারা আর ঋণখেলাপি ও দুর্নীতিবাজ নেতাদের ভোট দেবে না। যারা নির্বাচিত হয়ে জনগণের অর্থ লুটপাট করবে, তারা এবার প্রত্যাখ্যাত হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যারা চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান, নিজের ভোট নিজেরাই দিতে চান, তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। আপনারা হ্যাঁ ভোট দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে সাহায্য করবেন।

তিনি শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে বলেন, আমরা কখনোই ওসমান হাদির মতো হতে পারব না। তিনি মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন। তাঁর লক্ষ্য ছিল বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা, চাঁদাবাজ ও দুর্নীতি বন্ধ করা, মানুষকে ন্যায্য অধিকার দেওয়া।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুনাইঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন পাঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নাঈম বিন মুসা, এবং ইউনিয়নের অন্যান্য জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X