সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গজারিয়ায় জান্নাত হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
গজারিয়ায় জান্নাত হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। হত্যাকারীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবিতে শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন নয়ানগর গ্রামের শত শত স্থানীয় বাসিন্দা। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও থানা কর্তৃপক্ষের অনুরোধে মানুষ মহাসড়ক ছাড়ে এবং থানার নতুন গেটের সামনে মানববন্ধনে অংশ নেন।

স্থানীয় ইউপি সদস্য মামুন রাঢ়ী বলেন, জান্নাত একজন প্রতিবাদী যুবক ছিলেন। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা চাই দ্রুত আসামীদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি প্রদান হোক।

মানববন্ধনে অংশ নেওয়া রুবিনা আক্তার জানান, আজ ১৮/২০ দিন হয়ে গেলেও এখনো এক জন আসামীও গ্রেপ্তার করা হয়নি। আমরা পুলিশের কাজের গতি নিয়ে হতাশ।

নিহত জান্নাতের মা জাহানারা বেগম কাঁদতে কাঁদতে বলেন, আমার চোখের পানি শেষ হয়ে গেছে। ঘুমিয়ে থাকা ছেলেটিকে ডেকে এনে আমার চোখের সামনে কুপিয়ে হত্যা করা হলো। কোথায় গেলে, কার কাছে গেলে বিচার পাবো? আমি আর সহ্য করতে পারছি না।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, আমরা জান্নাত হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। দ্রুত তাদের ধরা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় গজারিয়ার নয়ানগর গ্রামে প্রতিবেশী মাদকাসক্ত দুই ভাই তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়ার সময় জান্নাতকে ডেকে নিয়ে তাদের মা তাসলিমা বেগমের উপস্থিতিতে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জান্নাত নয়া নগর গ্রামের আব্দুল হকের ছেলে ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X