সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চকরিয়ায় সাবেক ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু আটক

কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম
চকরিয়ায় সাবেক ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু আটক ¦ ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক ছুট্টুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত মকছুদুল হক ছুট্টু দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটক করতে পুলিশ দীর্ঘদিন ধরে নজরদারি ও চেষ্টা চালিয়ে আসছিল।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মকছুদুল হক ছুট্টু দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

এদিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মকছুদুল হক ছুট্টু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X