সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম
নওগাঁয় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় ¦ ছবি: প্রতিনিধি

নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) নওগাঁ শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।

মতবিনিময় সভায় নওগাঁ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় উন্নয়ন ইস্যু নিয়ে প্রশ্ন করেন। বিশেষ করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে নওগাঁ শহরের দীর্ঘদিনের সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন—এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা।

জবাবে জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁ শহরের প্রধান সমস্যা জলাবদ্ধতা ও যানজট। তিনি নির্বাচিত হলে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণের মাধ্যমে একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার কথা জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের পথ অনুসরণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সফিউল আজম রানা, সারোয়ার কামাল চঞ্চল, রুহুল আমীন মুক্তা, জাকারিয়া হোসেন জাকির, দোহা ও আব্দুল কাহহার মোল্লা তুফানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X