সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:২১ পিএম
নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

নওগাঁ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে তীব্র শীত অনুভূত হচ্ছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় চলতি মৌসুমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭°সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজশাহীতে ৭°সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা চলতি মৌসুমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে গণ্য হয়েছিল।

আবহাওয়া অফিস জানিয়েছে, কুয়াশার ঘনত্ব কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে সকাল থেকেই শহর ও গ্রামাঞ্চলে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

শীতের কারণে বোরো ধান রোপণ প্রক্রিয়ায়ও ব্যাঘাত দেখা দিয়েছে। বিশেষ করে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষরা চরম ভোগান্তিতে পড়েছেন। গত তিন দিন ধরে জেলাজুড়ে একই ধরনের আবহাওয়া বিরাজ করছে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া জনজীবনে প্রভাব ফেলছে। তিনি আরও জানিয়েছেন, নওগাঁ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X