সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দুবাইফেরত যাত্রীর ব্যাগেজ থেকে ১২০ গ্রাম স্বর্ণালংকার জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম
দুবাইফেরত যাত্রীর ব্যাগেজ থেকে ১২০ গ্রাম স্বর্ণালংকার জব্দ ¦ ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে প্রায় ১২০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিমানবন্দরের কার্গো টার্মিনালে কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভিয়েশন সিকিউরিটি এভসেক–এর যৌথ অভিযানে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের BG148 ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান মো. আবু জাহেদ নামের এক যাত্রী। তার নামে পাঠানো একটি ‘ইউ ব্যাগেজ’ রাত ৮টা ৩০ মিনিটে কার্গো টার্মিনালে স্ক্যানিংয়ের সময় ভেতরে স্বর্ণসদৃশ বস্তু শনাক্ত করা হয়।

পরবর্তীতে রাত ১২টা ৩০ মিনিটে সিঅ্যান্ডএফ এজেন্ট মাউন্টেইন শিপিং লিমিটেড–এর প্রতিনিধি নুরুল আলমের উপস্থিতিতে ব্যাগটি খোলা হয়। জুয়েলারি বিশেষজ্ঞের মাধ্যমে যাচাই করে ব্যাগের ভেতর থেকে ১২০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত স্বর্ণ ডিপার্টমেন্টাল মেমোরান্ডাম (DM) মূলে জব্দ করা হয়েছে এবং বর্তমানে তা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X