সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় দশম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
নিহত মোহাম্মদ শাহেদ ইসলাম ¦ ফাইল ফটো

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক দশম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে পারুয়া ইউনিয়নের হাজারীহাট এলাকায় হাজারি বিলের পাশে স্থানীয়রা তার দেহ দেখতে পান।

নিহতের নাম মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭)। তিনি পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে এবং পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শাহেদ ইসলাম সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধব খোঁজাখুঁজি করলেও তিনি ফিরে আসেননি। রাতের দিকে রাঙ্গুনিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মঙ্গলবার সকালে স্থানীয়রা বিলের পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X