সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি কর্তৃক চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম
আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি কর্তৃক চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়ন মঙ্গলবার (০৬ জানুয়ারি) আলীকদম উপজেলা নয়াপাড়া ইউনিয়নের স্থানীয় অসহায়, দুঃস্থ পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালী পরিবারসহ মোট ১৭৫টি শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। ৫৭ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী (পদাতিক) নিজ উপস্থিতিতে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

একইসাথে, থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত দূর্গম সীমান্ত এলাকায় আলীকদম ব্যাটালিয়নের দায়িত্বাধীন সকল বিওপি’র মাধ্যমে আরও ২২০টি প্রান্তিক শীতার্ত পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়।

৫৭ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বান্দরবান সেক্টরের আলীকদম ব্যাটালিয়ন দেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের দূর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ দমন করছে।

“অপারেশন উত্তরণ” এর আওতায় ব্যাটালিয়ন স্থানীয় পাহাড়ী নৃ-গোষ্ঠীর মানবিক সহায়তার কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকান্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী প্রদান। এই উদ্যোগ পাহাড়ী ও বাঙালী সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X