সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শীতের তীব্রতায় বিপর্যস্ত নীলফামারীর জনজীবন

নীলফামারী সংবাদদাতা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
শীতের তীব্রতায় বিপর্যস্ত নীলফামারীর জনজীবন ¦ ছবি: সংবাদদাতা

উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে হিমেল হাওয়া ও তীব্র শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষদের জীবন শীতে বেশ কাবু হয়ে পড়েছে।

ডিমলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় ডিমলার তাপমাত্রা নেমে হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।

সরাসরি এলাকা পরিদর্শনে দেখা গেছে, দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সূর্যের দেখা মেলছে না। ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। এর কারণে রাস্তাঘাট, বাজার ও শপিংমলে লোকজনের উপস্থিতি খুবই কম। সড়কে চলাচলকারী যানবাহনও হেডলাইট জ্বালিয়ে চলছে।

ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সবুর জানান, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। দুইদিন ধরে সূর্যের দেখা মিলছে না। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকবে।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, শীত মোকাবিলায় ছয় উপজেলায় মোট ৩৬ লাখ টাকা এবং ৭,৫০০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও শীতবস্ত্রের জন্য আবেদন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X