সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় ৫টি মহিষসহ ৪ চোরাকারবারীকে আটক করল বিজিবি

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযান: ৫ ভারতীয় মহিষসহ ৪ চোরাকারবারী আটক ¦ ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৫টি ভারতীয় মহিষ, একটি ইঞ্জিনচালিত ভটভটি এবং ৪টি মোবাইল ফোনসহ ৪ জন চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বিহারীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ধামইরহাট উপজেলার জোতমাহমুদপুর গ্রামের মোঃ রাশেদুল ইসলাম (২৬) ও মোঃ জহুরুল ইসলাম (৪০) এবং শাহপুর গ্রামের মোঃ হুমায়ুন কবির (৩৮) ও মোঃ তরিকুল ইসলাম (৩৫)।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ রোববার (০৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে বিহারীনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে গবাদিপশু ও যানবহনসহ ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ পারাপার রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X