সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবিতে সুনামগঞ্জে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবিতে সুনামগঞ্জে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ¦ ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জে অবৈধভাবে দখলকৃত বসতঘর ও পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।

আজ রোববার (০৪ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্য আরপিননগর (অয়ন-২৩) এলাকায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মৃত নজির মিয়া বক্সের ছেলে মো. শফিকুল ইসলাম। এ সময় তাঁর স্ত্রী বিলকিস বেগম ও ছেলে তামিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শফিকুল ইসলাম জানান, তাঁর পিতা নজির মিয়া বক্স মৃত্যুকালে তিন স্ত্রী, তিন ছেলে ও ছয় কন্যা সন্তান রেখে যান। মৃত্যুর আগে তিনি মোট ১১ শতক জমির মধ্যে শফিকুল ইসলামকে ৪ শতক এবং সৎ ভাই জমিরুল ইসলামকে ৩ শতক জমি প্রদান করেন। বাকি ৪ শতক জমি নজির মিয়া বক্সের নামেই রয়ে যায়।

শফিকুল ইসলামের অভিযোগ, পরবর্তীতে তাঁর সৎ ভাই জমিরুল ইসলাম প্রতারণার মাধ্যমে ওই অবশিষ্ট ৪ শতক পৈত্রিক জমি নিজের নামে রেকর্ড করে নেন। শুধু তাই নয়, শফিকুল ইসলামের নিজ নামে থাকা ৪ শতক জমির ওপর নির্মিত বসতঘরের প্রায় ১ শতক অংশ জোরপূর্বক দখল করে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার ও শালিসি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তাঁর কিংবা পরিবারের কোনো সদস্য কখনোই ‘না-দাবি নামা’তে স্বাক্ষর করেননি বলেও তিনি দাবি করেন।

শফিকুল ইসলামের ভাষ্য অনুযায়ী, আইনি প্রক্রিয়াতেও তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পৈত্রিক সম্পত্তির অবশিষ্ট অংশ থেকে তো আমাকে বঞ্চিত করা হয়েছেই, উল্টো আমার নিজের ঘরের একটি অংশও জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। আমি এর ন্যায়সঙ্গত প্রতিকার চাই।

এ বিষয়ে অভিযুক্ত জমিরুল ইসলামের পুত্র আবুল ফাত্তাহ পাপ্পুর স্ত্রী শিউলি চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলোকে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা বলে দাবি করেন। তিনি জানান, এ বিষয়ে তাঁরা আইনের আশ্রয় নেবেন।

অন্যদিকে, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X