সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘোড়াঘাটে তীব্র শীত, ফুটপাতে জমে উঠেছে গরম পোশাকের চাহিদা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
দিনাজপুর ঘোড়াঘাটে তীব্র শীত, ফুটপাতে জমে উঠেছে গরম পোশাকের চাহিদা ¦ ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে টানা কয়েক দিনের তীব্র শীত জনজীবনকে প্রভাবিত করেছে। রোববার যদিও ব্যারোমিটারের পারদ সামান্য উর্ধ্বমুখী হয়েছিল, তবু সূর্যের অভাবে কুয়াশা ও উত্তরের শীতল বাতাসে মানুষ হাড়ে কাঁপছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল আবহাওয়া ও ঘন কুয়াশায় দুর্ভোগের মাত্রা বেড়েছে।

শীতের এই তীব্রতার কারণে ঘোড়াঘাটের বিভিন্ন বাজারে গরম পোশাকের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। রানীগঞ্জবাজার, পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা, ওসমানপুরবাজার, ডুগডুগিহাটবাজার, হরিপাড়া হাটসহ প্রধান সড়কের ফুটপাতে অস্থায়ীভাবে সোয়েটার, জ্যাকেট, হুডি, মাফলার, টুপি, হাতমোজা, শাল ও কম্বলের দোকান বসেছে। রঙিন ও নান্দনিক ডিজাইনের পোশাক ক্রেতাদের নজর কাড়ছে।

ফুটপাতে বিক্রি হওয়া পোশাকের দাম দোকানের তুলনায় কম হওয়ায় নিম্ন আয়ের মানুষের ভিড় বেশি দেখা যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে বিক্রিও বেড়ে গেছে। দিনে গড়ে ২–৩ হাজার টাকার পোশাক বিক্রি হলেও সন্ধ্যা ও রাতে বিক্রি আরও বৃদ্ধি পায়। বিশেষ করে শ্রমজীবী মানুষরা কাজ শেষে রাতের সময় গরম পোশাক কিনতে আসে।

ক্রেতারা জানাচ্ছেন, তীব্র শীতে গরম কাপড় কেনা এখন নিত্যপ্রয়োজনীয়। সীমিত আয়ের কারণে ফুটপাতের পোশাক তাদের জন্য সাশ্রয়ী ও সুবিধাজনক। দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণশ্রমিক ও খেটে খাওয়া মানুষের মধ্যে ফুটপাতের গরম পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। তারা শিশু ও বৃদ্ধদের জন্য একাধিক গরম পোশাক কিনতে চায়, যা পরিবারের জন্য ব্যয়বহুল। মধ্যবিত্ত মানুষও তুলনামূলকভাবে কম দামের ভালো পোশাকের জন্য ফুটপাতেই ভিড় করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X