সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধীে নেতা গ্রেফতার

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম
হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধীে নেতা গ্রেফতার

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল শায়েস্তানগর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে।

মাহদী হাসানকে কী কারণে এবং কোন মামলায় গ্রেফতার করা হয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পুলিশ। এদিকে গ্রেফতারের কারণ জানার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) স্থানীয় নেতারা হবিগঞ্জ সদর থানার সামনে অবস্থান নেন।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ থানা থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে গিয়ে থানার ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন মাহদী হাসান। এ সময় তিনি হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার একটি ৪৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে একপর্যায়ে মাহদী হাসানকে বলতে শোনা যায়, আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছি। আমরা আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক…

পাশ থেকে তাকে থামানোর চেষ্টা করা হলেও তিনি আরও বলেন, হবিগঞ্জে সবচেয়ে ক্রুশাল আন্দোলন হয়েছে। বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালাই দিয়েছিলাম। এই বক্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার আলীর ছেলে এনামুল হাসান নয়নকে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আটক করা হয়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। শুক্রবার সকাল থেকে তা সংগঠিত বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচিতে রূপ নেয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X