মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ঝালকাঠি-১ ও ২: ৯ মনোনয়নপত্র বাতিল, ১৬ প্রার্থী বৈধ ঘোষণা

নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
ঝালকাঠি-১ ও ২: ৯ মনোনয়নপত্র বাতিল, ১৬ প্রার্থী বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) এবং ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি ) আসনের ৯জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৬জনের বৈধ ঘোষনা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৬জনের বৈধ ঘোষণা করেন।

এতে ঝালকাঠি-১ আসনের লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান (মনোনয়নপত্রে স্বাক্ষর না করায়), স্বতন্ত্র (বিএনপি সমর্থক) গোলাম আজম সৈকত (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল) , স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী (মৃত ব্যক্তির স্বাক্ষর), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন ( শিক্ষাগত সনদ না দেয়ায়), স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমানের ( ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায়), জাতীয় পার্টি (জাপা) কামরুজ্জামান খান ( দলের মনোনয়নপত্র মূল কপি না থাকায়) মনোনয়ন বাতিল করা হয়।

ঝালকাঠি -১ আসন বৈধ প্রার্থীরা হলেন, দলীয় প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর ডঃ ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপি'র ডাঃ মাহামুদা মিতু, জাতীয় পার্টি (জেপি) এনামুল ইসলাম রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সোহরাব হোসেন, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার,জাতীয় পার্টি (জেপি) মাহিবুল ইসলাম মাহিম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদ।

এদিকে ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান (ঋণ পরিশোধ না করায়), মো. নুরুদ্দীন সরদার (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল) (স্বতন্ত্র), সৈয়দ রাজ্জাক আলী (আয়কর বকেয়া) (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল করা হয়েছে।

ঝালকাঠি -২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, দলীয় প্রার্থী বিএনপির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, আমার বাংলাদেশ (এবি পার্টির) শেখ জামাল হোসেন, জাতীয় পার্টি (জাপা) এম এ কুদ্দুস খান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মাসুদ পারভেজ, গন অধিকার পরিষদের মো. মাহমুদুল ইসলাম সাগর।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি -১ আসনে ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ঝালকাঠি-২ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

মনোনয়ন যাচাই-বাছাইকালে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহম্মদ জাহিদ হোসেনসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X