সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহী-১ ও ২ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম
রাজশাহী-১ ও ২ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত সভা থেকে তাঁদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার সভায় সভাপতিত্ব করেন। সভা থেকে রাজশাহী-১ আসনের ছয়জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আর তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপর দিকে রাজশাহী-২ আসনের প্রার্থী ছিলেন ৯ জন। এর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রাজশাহী-১ আসন থেকে মনোনয়নে বৈধতা পেয়েছেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দীন, আমার বাংলাদেশ (এবি) পার্টির আব্দুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান।

রাজশাহী-১ থেকে স্বতন্ত্র প্রার্থী আল সাআদের সমর্থনকারীদের মধ্যে দুজন মৃত ভোটার পাওয়া গেছে। চারজনকে খুঁজে পাওয়া যায়নি। তাই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেকের আয়-ব্যয় নথিতে স্বাক্ষর নেই। তার ১ শতাংশ ভোটার সমর্থনে গরমিল রয়েছে। সমর্থনকারী ১০ জন ভোটারের মধ্যে ৬ জনকে পাওয়া যায়নি।

এ ছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহানের দলের সভাপতি নুরুল হক নূরের স্বাক্ষরের সঙ্গে জমাকৃত স্বাক্ষরের মিল পাওয়া যায়নি।

এদিকে রাজশাহী-২ আসনে ৯ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নে বৈধতা পেয়েছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেসবাউল ইসলাম ও নাগরিক ঐক্যের শামসুল আলম।

স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিনের আয়-ব্যয়ের হিসাব বিবরণীতে স্বাক্ষর নেই। তালিকায় মৃত ভোটার রয়েছে। এ ছাড়া সমর্থনকারী ১০ জনের মধ্যে ৮ জনই জানেন না যে তাঁদের স্বাক্ষর জমা দেওয়া হয়েছে। তাই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এই আসনে লেবার ডেমোক্রেটিক পার্টির ওয়াহিদুজ্জামানের ব্যাংকে ঋণ খেলাপি রয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সালেহ উদ্দিনের ১ পারসেন্ট ভোটার তালিকায় গরমিল রয়েছে। তাই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X