সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বগুড়া-৫ আসনে মনোনয়নপত্র জমা: সম্পদে শীর্ষে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম
বগুড়া-৫ আসনে মনোনয়নপত্র জমা: সম্পদে শীর্ষে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী হালফনামার তথ্য অনুযায়ী, সম্পদের দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

গোলাম মোহাম্মদ সিরাজের নিজস্ব নগদ সম্পদ ৪ কোটি ৯৪ লক্ষ ৬৫ হাজার ৭৭৮ টাকা, স্ত্রীর নামে নগদ ১ লক্ষ ১০ হাজার ৭০৪ টাকা এবং নির্ভরশীলদের নামে নগদ ১ কোটি ৮৬ লক্ষ ৪২ হাজার ৯৩৯ টাকা। তার মোট অস্থাবর সম্পদ ১৪৩ কোটি ১০ লক্ষ ৬০ হাজার ২৮০ টাকা। স্ত্রীর নামে অস্থাবর সম্পদ ৪৭ কোটি ৫৭ লক্ষ ৩১ হাজার ৬৮০ টাকা এবং নির্ভরশীলদের নামে ৭ কোটি ৮১ লক্ষ ৭৩ হাজার ৬৮২ টাকা।

বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ দবিবর রহমানের নগদ অর্থ ৫৩ লক্ষ ১৪ হাজার ৪০২ টাকা। স্ত্রীর নামে নগদ ১ লক্ষ ৪ হাজার ৭৪১ টাকা এবং ব্যাংকে ২ কোটি ৫১ হাজার ৩৯৩ টাকা। তার মোট অস্থাবর সম্পদ ৬ কোটি ১৯ লক্ষ ৯৫ হাজার ৭৯৫ টাকা, স্ত্রীর নামে ৪ কোটি ৭১ লক্ষ ৩১ হাজার ৭৭৬ টাকা।

এলডিপি মনোনীত প্রার্থী খান কুদরতই সাকলায়েনের কাছে নগদ অর্থ ৫ লাখ ৪০ হাজার, এবং মোট অস্থাবর সম্পদ ২ কোটি ৬ লক্ষ ২৪ হাজার ১৩৯ টাকা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মীর মাহমুদুর রহমান চুন্নুর নগদ অর্থ ১৭ লাখ ৩৪ হাজার, এবং মোট অস্থাবর সম্পদ ১৯ লাখ ৩৪ হাজার।

কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী শিপন রবি দাসের নগদ ১ লাখ টাকা এবং মোট অস্থাবর সম্পদ ৭ লাখ ১৩ হাজার ৩১৪ টাকা, স্ত্রীর নামে ৩ লাখ ৪৫ হাজার ৪৩৩ টাকা।

হলফনামার তথ্য থেকে বোঝা যায়, বগুড়া-৫ আসনে সম্পদসমৃদ্ধ প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে থাকতে পারেন। তবে ভোটের চূড়ান্ত ফল প্রভাবিত হবে প্রার্থী ও দলের নীতি, স্থানীয় গ্রহণযোগ্যতা এবং ভোটারদের উন্নয়ন প্রত্যাশার ওপর।

স্থানীয় ভোটাররা জানান, সম্পদের দিক একটি বাস্তবতা হলেও তাদের ভোট মূলত প্রার্থী ও দলের নীতি, এলাকার উন্নয়ন পরিকল্পনা ও ব্যক্তিগত যোগ্যতার ওপর ভিত্তি করে হবে। অনেকেই বলেন, সম্পদ থাকলে প্রচারণা সহজ হয়, তবে ভোটের সিদ্ধান্ত আমাদের চাহিদা অনুযায়ী হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X