সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদপুরের আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মা–ছেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:০৫ এএম
চাঁদপুরের আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মা–ছেলে আটক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও ৩০ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্র জানায়, পশ্চিম উপলতা এলাকার মো. আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী লাভলী বেগম (৪০) এবং পুত্র মো. ফয়সাল হোসেন ওরফে শাকিল (২১)-কে আটক করা হয়। আটককৃত দুজনই একই এলাকার স্থায়ী বাসিন্দা।

অভিযানে কচুয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া একটি ৯ এমএম তরাশ পিস্তল, একটি ৭.৬২ পিস্তল এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত মামলা রুজু করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X