সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা ও ৩ মাদক পাচারকারী আটক

কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম
টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা ও ৩ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৩ জন মাদক পাচারকারী আটক করা হয়েছে। এই ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৩টায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি বিশেষ দল টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া ঘাট সংলগ্ন নাফ নদীতে অভিযান পরিচালনা করে। নদীতে চলাচলরত একটি সন্দেহজনক ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই অভিযানের সময় তিনজন মাদক পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা এবং আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে, যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X