সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সুনামগঞ্জে দুস্থ ও দরিদ্র জনগণের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম
সুনামগঞ্জে দুস্থ ও দরিদ্র জনগণের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের প্রত্যন্ত সীমান্তবর্তী অঞ্চলসহ সারাদেশে দুস্থ ও দরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।

এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করে। পেশকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভাও অনুষ্ঠিত হয়। সভায় বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে সীমান্ত হত্যা রোধে বিজিবির একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন মহলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।

সভায় আরও বলা হয়, সীমান্ত এলাকার মানুষ সচেতন হলে এবং অবৈধ গরু ও সুপারি চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিকল্প কর্মসংস্থানে যুক্ত হলে সীমান্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানে জড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুঃখজনক উল্লেখ করে বিজিবি সবাইকে কোনো অবস্থাতেই চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করার আহ্বান জানায়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রতিটি বিজিবি সদস্য সর্বোচ্চ চেষ্টা করছে যেন সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা যায়। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সর্বদা বদ্ধপরিকর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X