সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বগুড়া-১ আসনে আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল, বিএনপিসহ চার প্রার্থী বৈধ

বগুড়া সংবাদদাতা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম
বগুড়া-১ আসনে আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল, বিএনপিসহ চার প্রার্থী বৈধ

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ নেত্রী শাহাজাদী আলম লিপির মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অন্যান্য দলের চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তথ্যগত সামান্য ত্রুটির কারণে দুই প্রার্থীর মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

এই আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সব তথ্য সঠিক থাকা এবং কোনো আপত্তি না থাকায় চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য কাজি রফিকুল ইসলাম, বিএনপির আরেক প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর মো. শাহাবুদ্দিন এবং গণফোরামের জুলফিকার আলী।

অন্যদিকে, শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশা এবং প্রস্তাবক না থাকায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আসাদুল হকের মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাজাদী আলম লিপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলের সময় এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা জমা দিলেও যাচাই-বাছাইয়ে ভোটারদের স্বাক্ষর ও তথ্যের মধ্যে গরমিল পাওয়া যায়। এ কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, শাহাজাদী আলম লিপি ২০২৪ সালে বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জেলা পুলিশের সদস্যসহ বিভিন্ন সরকারি দফতর ও ব্যাংকের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X