সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘন কুয়াশা ও শীতে স্থবির কুড়িগ্রামের জনজীবন

কুড়িগ্রাম সংবাদদাতা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম
ঘন কুয়াশা ও শীতে স্থবির কুড়িগ্রামের জনজীবন ¦ ছবি: সংবাদদাতা

কুড়িগ্রামের চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে, রাত থেকে দুপুর পর্যন্ত শীতল বাতাসে কাঁপুনি বেড়েই চলেছে। বিশেষ করে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী এই তীব্র শীতের প্রভাবে অতি কষ্টে জীবন যাপন করছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শীতের কারণে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। কুড়িগ্রাম সদর হাসপাতালসহ জেলার ৯টি উপজেলার বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের ২৫০ শয্যার বিপরীতে রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ায় অনেককে মেঝেতে বিছানা পেতে হচ্ছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগী বাড়ছে।

কুড়িগ্রাম সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আল আমিন বলেন, তীব্র শীতের কারণে শিশু, নারী ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

রৌমারী থেকে কুড়িগ্রাম জজ কোর্টে হাজিরা দিতে আসা মেহেদী, মাসুদ ও জলিল মিয়া বলেন, কেবল কুয়াশার কারণে এক ঘণ্টার পথ পাড়ি দিতে ২.৫–৩ ঘণ্টা সময় লাগে, এতে যাতায়াত ও আইনি কার্যক্রমে বড় অসুবিধা হচ্ছে।

সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস জানান, জেলায় শীতজনিত রোগের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও আশঙ্কাজনক মাত্রায় নয়। তবে বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন যে রোগীরা আসছেন, তারা আউটডোরে চিকিৎসা নিচ্ছেন।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, জেলার ৯টি উপজেলায় ২২,০০০ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং নগদ ৫৪ লাখ টাকা মজুদ আছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার আরও নিশ্চিত করেছেন, আজ শুক্রবার ভোর ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X