সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষে আহত ২০

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষে আহত ২০

মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজং এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৭টি যানবাহন সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কাভার্ড ভ্যান চালক ও এক বাস চালকসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজ এবং লৌহজংয়ের মেদেনীমণ্ডল এলাকায় বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের দ্রুত পদক্ষেপে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ছনবাড়ী ব্রিজের ঢালে এক দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আরেকটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের ড্রাইভারসহ অন্তত ১৬ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় কয়েকজনকে ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেদেনীমণ্ডল এলাকায় একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের সাথে সংঘর্ষ করে। ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক আটকে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মো. রিপন মিয়া (৫৫), ট্রাক ড্রাইভার ও মো. মানিক মিয়া (৪৪), যাত্রীবাহী বাসের সুপারভাইজার।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার মূল কারণ হলো যানবাহন চালকদের সতর্কতার অভাব, তীব্র ঘন কুয়াশা এবং যানবাহনের দ্রুত গতি।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় আচ্ছাদিত ছিল, যা দুর্ঘটনা প্রবণ করে তোলে। হাইওয়ে পুলিশ আহত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X