সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফরিদপুরে ডিবির হাতে আ. লীগ নেতা ফারুকুজ্জামান গ্রেফতার

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
ফরিদপুরে ডিবির হাতে আ. লীগ নেতা ফারুকুজ্জামান গ্রেফতার

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সালথা উপজেলা সাধারণ সম্পাদক এবং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া (৬০)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারুকুজ্জামান ফকির মিয়ার বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং রাতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক কর্মকাণ্ড এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে সংঘটিত একাধিক ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। তবে বর্তমানে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

পুলিশ আরও জানায়, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে হাজির করা হবে। তদন্তের স্বার্থে আপাতত এর বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X