সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজধানীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ঢাকা অফিস
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
রাজধানীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে ভোরের দিকে সিএনজি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোর সকাল ৬টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে এই দুর্ঘটনা ঘটে। ফ্লাইওভারের মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে উভয় যানবাহন দুমড়েমুচড়ে যায়।

নিহতরা হলেন: নয়ন তালুকদার (৭০) – সিএনজি অটোরিকশার চালক, ইয়াসিন আরাফাত আশিক (২১) – মোটরসাইকেল চালক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। এতে একজন আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান জানান, ভোরে খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নয়ন তালুকদার ও ইয়াসিন আরাফাতকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

পরিবারের মন্তব্য: ইয়াসিন আরাফাতের ফুপা জাহাঙ্গীর আলম জানান, গতরাতে ইয়াসিন বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পান। ইয়াসিনের বাবা জহিরুল ইসলাম, পরিবারের সঙ্গে মুগদা এলাকায় থাকতেন।

নিহত সিএনজি চালক নয়ন তালুকদারের ছেলে বাবুল তালুকদার জানান, ভোরে তার বাবা সিএনজি চালাতে বের হয়েছিলেন। পরে হাসপাতাল থেকে সংবাদ পেয়ে বাবার মৃতদেহ দেখেন। নয়ন তালুকদারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মগড়া গ্রামে, বর্তমানে তিনি যাত্রাবাড়ীর ধলপুরে পরিবার নিয়ে বসবাস করতেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X