সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পল্লী কবি জসীম উদদীনের জন্মবার্ষিকী আজ

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম
পল্লী কবি জসীম উদদীনের জন্মবার্ষিকী আজ

আজ ১ জানুয়ারি পল্লী কবি জসীম উদদীনের ১২৩তম জন্মবার্ষিকী। ১৯০৩ সালের এই দিনে ফরিদপুর শহরতলীর কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে তাঁর নানাবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই কালজয়ী কবি।

জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফরিদপুরের অম্বিকাপুরে কবির পৈত্রিক বাড়িতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জসীম ফাউন্ডেশন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে কবিকে স্মরণ করছে।

‘নকশী কাঁথার মাঠ’, ‘সোজন বাদিয়ার ঘাট’, ‘কবর’সহ অসংখ্য কালজয়ী কাব্যগ্রন্থের স্রষ্টা পল্লী কবি জসীম উদদীন অম্বিকাপুরের পৈত্রিক বাড়ির ডালিম গাছের নিচে চিরনিদ্রায় শায়িত আছেন। তবে কবির বাড়িটিকে ঘিরে সরকারিভাবে একাধিক উদ্যোগের কথা শোনা গেলেও কবি পরিবারের অসহযোগিতার কারণে বাড়িটি এখনো অযত্ন ও অবহেলার মধ্যেই পড়ে আছে। এতে করে কবির ব্যবহৃত অনেক স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যাচ্ছে।

দূর-দূরান্ত থেকে আসা কবিভক্ত ও দর্শনার্থীরা কবির স্মৃতি সংরক্ষণের অভাবে হতাশা প্রকাশ করছেন। তাঁদের প্রত্যাশা, জাতীয় এই সাহিত্যিকের স্মৃতি সংরক্ষণে সরকার কার্যকর উদ্যোগ নেবে।

এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) ও জসীম ফাউন্ডেশনের সভাপতি কামরুল হাসান মোল্লা জানান, পল্লী কবি জসীম উদদীনের স্মৃতি রক্ষায় কবি পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

গ্রামীণ জীবনের সুখ-দুঃখ, প্রেম ও বেদনার কথা ‘ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে’, ‘তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়’ কিংবা ‘বাবু সেলাম বারে বার’—এমন অসংখ্য কবিতা, গান, গল্প ও নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলে তিনি পেয়েছিলেন ‘পল্লী কবি’ উপাধি।

১৯৭৬ সালের ১৩ মার্চ ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X