সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার হাতে লাগানো নিমগাছটি আজ শুধুই স্মৃতি

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
খালেদা জিয়া না থাকলেও তার রোপণ করা নিমগাছটি স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে ফেনীর ফুলগাজীর পৈত্রিক বাড়ির দরজায়।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৮ সালে যখন তাঁর পৈত্রিক নিবাস ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে এসেছিলেন, তখন দক্ষিণ শ্রীপুর দিঘির পাড়ে নিজ হাতে একটি নিমগাছ রোপণ করেন। নিয়মিত পরিচর্যায় গাছটি বড় হলে এর গোড়ায় টাইলস দিয়ে লেখা হয়—“খালেদা জিয়া”। গাছটি এখন কেবলই স্মৃতি হয়ে দাড়িয়ে আছে।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরে শোকের মাতমে ভেঙে পড়েছে ফেনীসহ গোটা দেশ।

মঙ্গলবার সকালেই মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে মানুষের ঢল নামে। অনেককে হাউমাউ করে কাঁদতে দেখা যায়। শোকাহত মানুষজন খালেদা জিয়ার হাতে লাগানো সেই নিমগাছের স্থানের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। তাঁদের বিশ্বাস—বেগম জিয়া না থাকলেও তাঁর স্মৃতি এই বাড়িতে চিরকাল অমলিন থাকবে।

খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে আজও ছড়িয়ে আছে তাঁর অসংখ্য স্মৃতিচিহ্ন। ঘরের ভেতরে ব্যবহৃত বসার চেয়ার, বিশ্রামের ছোট খাট, খাবারের টেবিল—সবকিছুতেই যেন লেগে আছে দেশের একজন শক্তিশালী রাজনৈতিক নেত্রীর স্পর্শ।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ২০০৮ সালে খালেদা জিয়া বাবার বাড়িতে এসে তাঁর দাদা সালামত আলী মজুমদারের কবর জিয়ারত করেন এবং সেখান থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। আজ তাঁর মৃত্যুর খবরে সেই বাড়িতেই নেমে এসেছে গভীর নিস্তব্ধতা। শোকে মুহ্যমান পরিবারের সদস্যরা।

বেগম জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার বলেন, বাড়িতে এলে তিনি বড়দের যেমন সম্মান করতেন, তেমনি ছোটদের ভীষণ আদর করতেন। তাঁকে হারিয়ে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে—যা কখনো পূরণ হওয়ার নয়।

নিজ পৈতৃক এলাকায় বেগম খালেদা জিয়া জনসাধারণের কল্যাণে মাদরাসা, মসজিদ, স্কুল ও কলেজসহ একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেন। তাঁর মৃত্যুতে ফুলগাজী উপজেলা ও পুরো ফেনী জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম পুতুল। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর দাদা সালামত আলী এবং নানা জলপাইগুড়ির তোয়াবুর রহমান। বাবা ইস্কান্দার মজুমদার ও মা বেগম তৈয়বা মজুমদার।

পাঁচ বছর বয়সে তিনি দিনাজপুর মিশন স্কুলে ভর্তি হন। পরে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। একই বছর পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর থেকেই তিনি খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন।

খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হন। তাঁর পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকেই তাঁর পক্ষে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X