সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

এ কে আজাদ, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
চাঁদপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত ¦ ছবি: প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শুরুর আগেই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও মোশারফ হোসেনের পরিচালনা জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর জেলা বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা বিলাল হোসাইন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও এমপি প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, আহলে সুন্নাতুল আল জামাত ও ইসলামিক ফ্রন্টের এমপি প্রার্থী সাংবাদিক এ এইচ এম আহসান উল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাহমুদুল আলম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য বোরহান উদ্দিন সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক তাহের।

গায়েবানা জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা বিএনপির সদস্য মাওলানা ওয়ালি রহমান। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর কবরের পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X