সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’: ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’: ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে কালিজিরা এলাকা থেকে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন নকিবকে এবং নথুল্লাবাদ এলাকা থেকে ঝালকাঠি সদর উপজেলার ১০ নং নথুল্লাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মো. তৌহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজনৈতিক মামলার আসামি হওয়ায় তাদের গ্রেপ্তার করে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত লিমন নকিবের বাড়ি শহরের স্টেশন রোড এলাকায়, এবং জাহিদ মোল্লা নৈয়ারী গ্রামে বসবাস করেন। পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং রাজনৈতিক মামলার আসামিদের গ্রেপ্তারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত লিমন নকিব ও জাহিদ মোল্লাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X