মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

লামায় অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে কারাদণ্ড

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ এএম
লামায় অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে কারাদণ্ড ¦ ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে দেখা যায়, ফাঁসিয়াখালির বগাইছড়ি ব্রিজের পার্শ্ববর্তী এলাকা থেকে কোনো ধরনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু ট্রাকযোগে পরিবহন করা হচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন আলী আহমেদ। ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় মোট একটি মামলা রুজু করা হয় এবং একজন আসামিকে দণ্ড প্রদান করা হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং সড়ক, সেতু ও আশপাশের জনপদ ঝুঁকির মধ্যে পড়ে। এসব বিবেচনায় সরকার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, “পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বগাইছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। প্রশাসনের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানান।

উপজেলা প্রশাসন সতর্ক করে জানিয়েছে, কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X