সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, হাড়কাঁপানো শীতে জনজীবন জবুথুব

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, হাড়কাঁপানো শীতে জনজীবন জবুথুব

রাজশাহীতে শীতের মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোররাত থেকে কুয়াশার পাশাপশি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিন সকাল ১১টায়ও সূর্যের দেখা মেলেনি। এ অবস্থায় বাড়তে পারে শীতের দাপট। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিস বলছে, রাজশাহীতে প্রায় এক ঘণ্টা ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ সময় ০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ রয়েছে, বৃষ্টি আবারও হতে পারে।

সকালে অফিসগামী মানুষ ছাড়াও নিম্নআয়ের মানুষদের জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়ে বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয়েছে। হালকা বৃষ্টি আর কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। এদিকে বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসে কাবু সাধারণ মানুষ। দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের ভোগান্তি বেড়েছে সবচেয়ে বেশি। শহরের ফুটপাত ও গ্রামীণ এলাকায় শীত থেকে বাঁচতে গরম কাপড় ও আগুনের উষ্ণতায় আশ্রয় নিচ্ছে মানুষ।

আবুল কালাম নামে এক খেটে খাওয়া দিনমজুর বলেন, বৃষ্টি পড়ায় আজ কাজ হলো না। ঠান্ডাও বেশি লাগে। তাই ফিরে আসলাম। ফাঁকা জায়গায় কাজ, হুহু করে বাতাস বইছে, ঠান্ডা লাগছে। এখন খুব কষ্টে দিন কাটছে। এই বৃষ্টির পর রাজশাহীতে শীত আরও জেঁকে বসবে।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিস পর্যবেক্ষক লতিফা হেলম বলেন, সকাল ৬টার দিকে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল। এ সময় ০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। আরও বৃষ্টি হতে পারে। এই আবহাওয়া কেটে গেলে শীতের তীব্রতা বাড়বে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X