সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া

পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
খালেদা জিয়ার ‍মৃত্যুতে পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে কোরআন খতমের আয়োজন করা হয়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পটুয়াখালীতে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালেই জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজন করা হয় কোরআন খতম, যেখানে দলের নেতাকর্মী এবং স্থানীয় এতিমখানার শিশুরাও অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে অনেকে কাঁদতে কাঁদতে বেগম খালেদাকে হারানোর শোক প্রকাশ করেন।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, আমাদের নেত্রী আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করুন।

তিনি আরও জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাতদিন শোক পালন করা হচ্ছে। সকালেই দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয়েছে। নেতাকর্মীরা কালব্যাজ ধারণ করেছেন।

পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজ আমরা আমাদের মাকে হারিয়েছি। তিনি ছিলেন একমাত্র আপসহীন নেতা। আল্লাহর কাছে প্রার্থনা করি, তাকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করুন।

বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। তিনি লিভার, কিডনি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও অন্যান্য সংক্রমণজনিত সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন।

চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে নেওয়া হয়েছিল। কিছু সময় সুস্থ হলেও দেশে ফিরে আসার পরও বয়স এবং জটিল রোগের কারণে প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশের মানুষের আশা ছিল তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, তবে চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে চিরবিদায় নেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X