সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে শোক

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করছেন। ছবি: হাফিজুর রহমান পান্না

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করছেন।

বেগম জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সকাল থেকেই মহানগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমাতে শুরু করে।

রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: হাফিজুর রহমান পান্না

এদিন বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর বিসিক এলাকায় পৃথকভাবে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করে যেতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X