সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার মানুষ শোকমগ্ন, চলছে দোয়ার আয়োজন

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার মানুষ শোকমগ্ন, চলছে দোয়ার আয়োজন

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি বগুড়ার গাবতলী বাঘবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। বগুড়া শহর ও আশেপাশের এলাকা শোকাহত; মানুষ তাদের প্রিয় নেত্রীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছেন।

বগুড়ার জনগণ খালেদা জিয়াকে 'পুত্রবধূ' হিসেবে গর্বের সঙ্গে স্মরণ করছেন। দীর্ঘ ৪৩ বছর ধরে দেশ, দল এবং মানুষের স্বার্থে অবিচল নেতৃত্ব প্রদানের পাশাপাশি বিগত দেড় দশক ধরে রাজনৈতিক নিপীড়ন সহ্য করা এই নেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা অতুলনীয়। স্থানীয় বিএনপি নেতারাও অশ্রুসজল হয়ে তাঁর অবদান স্মরণ করেছেন।

১৯৬০ সালে দিনাজপুরের মেয়ে খালেদা খানম বাগবাড়িতে পুতুল বউ হিসেবে বসবাস শুরু করেন। স্বামী জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন থাকাকালীন তিনি গৃহস্থালীর দায়িত্ব পালন করতেন। স্বাধীনতার সংগ্রাম ও পরে রাষ্ট্রপতি জীবনের কঠিন সময়েও বেগম খালেদা জিয়া পরিবারের স্থিতিশীলতা বজায় রাখেন।

১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি বিএনপির নেতৃত্ব গ্রহণ করে দেশ ও দলের দায়িত্বভার নেন। পরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ৮০ ও ৯০-এর দশকে জাতীয় নেত্রী হিসেবে আবির্ভূত হন।

১৯৯১ সালে বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরবর্তীতে আরও দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বগুড়ার জনগণ দীর্ঘদিন ধরে তাকে ভোট দিয়ে সমর্থন করেছেন, এবং তিনি তাদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ছিলেন।

এদিকে, বগুড়া জেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, নবাববাড়ি সড়কের কার্যালয়ে নেতাকর্মীদের জরুরি সভা আহ্বান করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, নেতাকর্মীরা উপস্থিত হলে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X