সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক, কারাগারে প্রেরণ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ এএম
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক, কারাগারে প্রেরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি–২ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিমের পক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানবলী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল চলাকালে ঝালকাঠি সদর থানা পুলিশ সাদাফ হোসেন (৩৫) ও মাকসুদুর রহমান (৪৩) নামের ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ সূত্র জানায়, বিকাল আনুমানিক পাঁচটার দিকে আটক দুজনকে মামলা নম্বর–০১ (তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৪) অনুযায়ী বিস্ফোরক উপাদানবলী আইন, ১৯০৮ (২০০২ সালের সংশোধনী) এর ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক সাদাফ হোসেন নাসির উদ্দিনের ছেলে। তার বাড়ি ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন পল্লবী এলাকায়। অপরদিকে আটক মাকসুদুর রহমান মৃত সরাফত আলীর ছেলে। তার বাড়ি খিলগাঁও থানাধীন ইস্ট গোরান এলাকায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে তাদের আটক করা হয়নি। পূর্বের একটি রাজনৈতিক মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। আটক দুজনের কোনো দলীয় পদ-পদবি না থাকলেও, মাকসুদুর রহমান প্রার্থী রাজ্জাক সেলিমের ভাগ্নে জামাই এবং সাদাফ হোসেন তার সম্পর্কে ভায়রার ছেলে বলে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X