সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ডা. নিকুঞ্জ বিহারীর আরও এক সাফল্য

বিয়ের ১৭ বছর পর যমজ সন্তানের মুখ দেখলেন দম্পতি

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
প্রসূতিকে চিকিৎসা সেবা দিচ্ছেন অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার | ছবি : গ্রামের কাগজ

যশোরে গাইনী বিভাগের অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার চিকিৎসাসেবায় আরও এক সাফল্য অর্জন করেছেন। তার আন্তরিক প্রচেষ্টায় বিয়ের ১৭ বছর পর এক দম্পতি যমজ সন্তান লাভ করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে যশোর শহরে বেসরকারি একটি হসপিটালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান প্রসব করেন বাসন্তি রায়। এতে তার স্বামী ও পরিবারের লোকজন অনেক খুশি হয়েছেন। বাসন্তি রায় নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের সজল কুমার শীলের স্ত্রী।

সজল কুমার শীল জানান, তাদের বিয়ের বয়স ১৭ বছর। অনেক চেষ্টা করেও তারা সন্তান লাভ করতে পারেননি। এজন্য স্বামী-স্ত্রী মিলে ভারত ও বাংলাদেশের বহু ডাক্তারের চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। অবশেষে তারা যশোরের গাইনী বিভাগের অধ্যাপক নিকুঞ্জ বিহারী গোলদারের শরণাপন্ন হন। তার দীর্ঘ চিকিৎসাসেবায় যমজ সন্তানের মুখ দেখলেন। তাদের পরিবারের লোকজন অনেক খুশি হয়েছেন।

প্রসূতি বাসন্তি রায় জানান, আশায় ছিলেন কবে তিনি ‘মা’ হবেন। দেরিতে হলেও আশা পূরণ হয়েছে। যমজ সন্তান পেয়ে তার কোল ভরে গেছে। সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রসব যন্ত্রণা ভুলে গেছেন।

অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার জানান, বাসন্তি রায়ের জরায়ুতে সমস্যা ছিল। তার জরায়ু অনেক বড়। তিনি আন্তরিকতার সাথে রোগীর চিকিৎসা শুরু করেছিলেন। রোববার সিজারের মাধ্যমে যমজ সন্তান প্রসব করেছেন। অস্ত্রোপচারে দুই ঘন্টারও বেশি সময় লেগেছে। ওই দম্পতির কোলে যমজ সন্তান তুলে দিতে পেরে তিনি সফল ও গর্বিত।

উল্লেখ্য, এর আগে ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার তিন প্রসূতির বিকল্প পদ্ধতিতে রক্তপাত ছাড়াই সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অস্ত্রোপচার করে সফলতার রেকর্ড গড়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তিনি প্রথম এমন পদ্ধতিতে অস্ত্রোপচার করেন। রোগীর জন্মগত দুটি জরায়ুর একটি ব্লকড জরায়ু অস্ত্রোপচারে সাফল্য অর্জন করে চমক দেখিয়েছেন। এছাড়া গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান ও অপারেশন করে সততার পরিচয় দিচ্ছেন মানবিক এই চিকিৎসক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X